টানা বর্ষণে বিপজ্জনক চন্দনপুর সেতু, দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী।
মৌসুমী কোলে:পুরুলিয়া:-জঙ্গলমহলের সমস্ত ছোটখাটো নদীতে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে টানা বর্ষণের ফলে। তেমনি কুমারী নদীর উপর চন্দনপুর গ্রামের নিকট ব্রিজের উপর দিয়ে প্রবল বেগে বইছে নদীর জল। বর্ষার প্রায় বেশিরভাগ সময়ই এই ব্রিজের অবস্থা একই রকম থাকে। ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। যাত্রীবাহী চারটি বাস প্রতিদিন চলে ওই রাস্তা দিয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এক বাইক আরোহী ওই ব্রিজের উপর দিয়ে পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে যায় অনেক কষ্টে দূরে গিয়ে সাঁতার কেটে উপরে উঠলেও তার বাইকটি জলের তলায় তলিয়ে যায়। প্রতি বছর বর্ষার সময় কিছু না কিছু দুর্ঘটনা ঘটে এই ব্রিজের উপর এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের আশা, বিগত ২৫ বছর ধরে বেহাল অবস্থায় থাকা এই ব্রিজ বর্তমান রাজ্য সরকার মেরামতে উদ্যোগী হবে। বিষয়টি নিয়ে ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ১ এর সভাপতি দিলীপ কুমার মাহাতো বলেন, সরকার যেভাবে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেভাবে অতি শীঘ্রই এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য বিধায়ক এর নিকট আবেদন জানানো হবে।
এখন দেখার বিষয় বিগত ২৫ বছর ধরে অবহেলিত চন্দনপুর সেতুটি বর্তমান সরকার স্থানীয় মানুষের দুর্দশা রুখতে কত দ্রুত ব্যবস্থা নেয় l