Type Here to Get Search Results !

বিশ্বকাপ মঞ্চে দুর্দান্ত শুরু ভারতের

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত শুরু ভারতের মেয়েদের।
অলিম্পিক রুপোজয়ী চিনের বিরুদ্ধে ২-২ গোলে লড়াকু ড্র 




মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর প্রথম ম্যাচেই নিজেদের লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস, টিম গেমের  পরিচয় দিল ভারতীয় মহিলা হকি দল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চীনকে আটকে দিল ভারতের মেয়েরা। ভারত বনাম চীন ম্যাচ টি ২-২ গোলে ড্র, গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল ভারত। 

ম্যাচের প্রথম থেকেই উত্তেজনার পারদ চড়ছিল।  অলিম্পিক রুপোজয়ী চিনের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় মেয়েরা শুরু থেকেই দুর্দান্ত লড়াই চালাই। প্রতিপক্ষের আক্রমণের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। পাশাপাশি সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠে এসেছে ভারত।

ম্যাচ  পিছিয়ে পড়েও দুর্দান্ত ভঙ্গিমায় শেষ পর্যন্ত ফিরে আসে।  ২-২ সমতায় নিয়ে আসা প্রমাণ করে দিল বড় মঞ্চে লড়াই করার ক্ষমতা রয়েছে ভারতের মহিলা হকি দলের।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী চিনের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স  ভারতীয় শিবিরে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। ১ পয়েন্ট দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও সামনে রয়েছে বড় লক্ষ্য।  শুরুটা জমজমাট, এবার সামনে এগিয়ে যাওয়ার পালা!
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.