Type Here to Get Search Results !

ইস্টবেঙ্গলের দুরন্ত জয়

লাল-হলুদের গোলবন্যা,
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল! 

 

২০২৬-২৭ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল মহিলা দলের। মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে গুয়ামের রোভার্স এফসির বিরুদ্ধে ম্যাচে ১২-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।

ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন যথাক্রমে নাওরেম প্রিয়াঙ্কা দেবী, আবেনা ওপোকু ও অলিভিয়া আনোকিয়ে। পাশাপাশি একটি করে গোল করেন অষ্টম ওঁরাও, আবিগেল আন্টউই, সুলঞ্জনা রাউল, হেমাম সিল্কি দেবী, সৌম্যা গুগুলোথ ও অঞ্জু চানু।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ দলের উপর ক্রমাগত চাপ বৃদ্ধি করছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবিরের বারংবার আক্রমণের কারণে প্রতিপক্ষের রক্ষণভাগ ভঙ্গুর হয়ে পড়ে।  একের পর এক গোলের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ১২ গোলের বড় ব্যবধানে জয় পায় লাল-হলুদ।

এবার চোখ ২৩ আগস্টের দিকে। প্রিলিমিনারি রাউন্ডের গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গ্রুপ আয়োজক মালয়েশিয়ার সাবা এফএ। সেই ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়ে নামবে লাল-হলুদ শিবির।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.