Type Here to Get Search Results !

No title

ক্যাপশন:

হজম ও লিভারের রোগ শনাক্তকরণে বিশেষ উদ্যোগ—শিলিগুড়িতে মেগা গ্যাস্ট্রো হেলথ ক্যাম্প


শিলিগুড়ি, ২৯ আগস্ট 

মানুষের মধ্যে হজমজনিত ও লিভারের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগের প্রাথমিক পর্যায়েই শনাক্তকরণের লক্ষ্যে Desun Hospital, Siliguri-র উদ্যোগে আয়োজিত হল একটি বিশেষ Mega Gastro Health Camp।

এই স্বাস্থ্য শিবিরে মূলত Preventive Healthcare, Specialist Consultation এবং প্রয়োজনীয় Investigations-এর মাধ্যমে সাধারণ মানুষকে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও লিভার সংক্রান্ত সমস্যার বিষয়ে সচেতন করা হয়। শিবিরে ফ্যাটি লিভার, ক্রনিক লিভার ডিজিজ, হেপাটাইটিস, অ্যাসিডিটি, GERD, পেপটিক আলসার, গলস্টোন, Irritable Bowel Syndrome (IBS), কোষ্ঠকাঠিন্য এবং Inflammatory Bowel Disease-সহ বিভিন্ন সমস্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হয় ফ্যাটি লিভার নিয়ে। কারণ অনেক ক্ষেত্রেই এই রোগ প্রাথমিক পর্যায়ে কোনও স্পষ্ট উপসর্গ ছাড়াই থাকতে পারে। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা না হলে তা ধীরে ধীরে গুরুতর লিভার সমস্যার দিকে এগিয়ে যেতে পারে।

এছাড়াও দীর্ঘদিনের অ্যাসিডিটি, বুকজ্বালা, বদহজম, পেট ফাঁপা, বারবার বা দীর্ঘস্থায়ী বমি, খাবার গিলতে অসুবিধা, অকারণে ওজন কমে যাওয়া, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ অথবা অ্যানিমিয়া-র মতো উপসর্গকে অবহেলা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনে নির্বাচিত রোগীদের ক্ষেত্রে Upper GI Endoscopy এবং Colonoscopy-র মতো পরীক্ষা করা যেতে পারে। এর মাধ্যমে আলসার, পলিপ, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসারের মতো গুরুতর সমস্যাও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার সুযোগ রয়েছে।

Desun Hospital, Siliguri-র Medical Superintendent এবং Senior Consultant, Internal Medicine, ড: শ্রীকুমার শরওয়ান জানান, লিভার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের অনেকগুলিই প্রথম দিকে নীরবে শরীরে বাসা বাঁধে। সময়ের সঙ্গে উপসর্গ স্পষ্ট হয়ে উঠলেও তার আগেই সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক মূল্যায়নের মাধ্যমে সম্ভাব্য জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, উপযুক্ত ওজন বজায় রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ—লিভার ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সতর্ক থাকুন, উপসর্গকে অবহেলা করবেন না—সময়মতো পরীক্ষা ও চিকিৎসাই সুস্থ থাকার চাবিকাঠি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.