কেরালা ক্রিকেট লীগে শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই! ১ রানে থ্রিলার জিতল কোচি
গোল ডিজিটাল স্পোর্টস
কেরালা ক্রিকেট লিগে আজ গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখা গেল একেবারে শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা। Thrissur Titans-কে মাত্র ১ রানে হারিয়ে জয় তুলে নিল কচি ব্লু টাইগার্স।
প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে কোচি ১৭১ রান করে অলআউট হয়ে যায়। রান তারা করতে নেমে Thrissur Titans কুড়ি ওভার খেলে ১৭০ রানে অলআউট হয়ে যায়। ম্যাচটি কোচি এক রানে জিতে নেয়
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কোচি। শুরুটা ভালো না হলেও মনু কৃষ্ণান দুর্দান্ত ব্যাটিং করে ৫০ রান করেন। অপরদিকে শচীন সুরের এর ঝোড়ো ৪৬ রান এর সৌজন্যে ১৭১ রানের লড়াকু স্কোর গড়ে তোলে কোচি ।
Thrissur-এর রান তাড়া শুরু হয় দ্রুত গতিতে।
শ্যারন এস এস মাত্র ১২ বলে ২৪ রান করে ঝড়ো শুরু দেন। পরবর্তীতে রোজার ৪১ বলে ৩৪ রান করেন। একে অর্জুন ২৫ বলে ৩২ রান করেন। জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা।
শেষ ওভারে নাটক!
শেষ ৬ বলে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। চতুর্থ বলে শ্যারন এস এস ছক্কা হাঁকিয়ে ম্যাচকে একেবারে Thrissur-এর নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু পরের বলেই তাঁকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ আশিক। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় Thrissur Titans।
লাগাতার পাঁচটি ম্যাচে পরাজয়ের পর এই নাটকীয় জয় নিঃসন্দেহে কোচির আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।