Type Here to Get Search Results !

Fwd: জৈবিক চাষে ফিরছে ঐতিহ্যের ছোঁয়া


জৈবিক চাষে ফিরছে ঐতিহ্যের ছোঁয়া, উত্তর পলাশে দেশি ধানের চাষে ব্যস্ত কৃষকেরা

শিলিগুড়ি সংলগ্ন চম্পাসাড়ি অঞ্চলের উত্তর পলাশে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে দেশি ধানের চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষিজমিতে এখন চলছে কালো নুনিয়া, সাদা নুনিয়া, রাধা তিলক এবং তুলাই পাঞ্জি-সহ একাধিক ঐতিহ্যবাহী ধানের জাতের রোপণের কাজ। আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি হারিয়ে যেতে বসা দেশি ধানের বীজ সংরক্ষণ ও জৈবিক চাষের মাধ্যমে কৃষির পুরনো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন এলাকার চাষিরা।

স্থানীয় কৃষক বিষ্ণু রায় জানান, এই চাষে কোনও ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জমির উর্বরতা বজায় রেখে ধানের উৎপাদন করা হয়। তাঁর মতে, জৈবিক পদ্ধতিতে উৎপাদিত ধান যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি মাটি, জল ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কৃষকদের আশা, দেশি ধানের এই ঐতিহ্যবাহী জাতগুলির চাষ শুধু পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশীয় বীজ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। উত্তর পলাশে জৈবিক কৃষির এই উদ্যোগ ইতিমধ্যেই কৃষি ও পরিবেশ সচেতন মহলে প্রশংসিত হচ্ছে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.