Type Here to Get Search Results !

গ্র্যান্ড স্ল্যামে ভারতীয় টেনিস তারকা

গ্র্যান্ড স্ল্যামে ফিরছেন ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল! 




US Open 2026-এর যোগ্যতা অর্জন পর্বে ভারতের এক নম্বর টেনিস তারকা সুমিত নাগাল। জ্যাক ড্রেপারের সরে দাঁড়ানোর কারণে সুমিতের জায়গা নিশ্চিত হয়েছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পুনরায় গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে প্রত্যাবর্তনের সুযোগ পেলেন নাগাল।

বর্তমানে ATP র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ২৩৯ নম্বরে রয়েছেন নাগাল। চলতি মরশুমে দারুন ফর্মে আছেন। গত জুন মাসে(Târgu Mureș ATP Challenger) চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস অর্জন করেছেন। সংশ্লিষ্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ফেলিক্স বালশ-কে ৬-৩, ৭-৫ গেমে পরাজিত করেছিলেন ভারতীয় টেনিস তারকা নাগাল।

গত কয়েকটি গ্র্যান্ড স্ল্যামে জায়গা না পাওয়ার পর এবার US Open-এর কোয়ালিফাইংয়ে ফেরার সুযোগ নিঃসন্দেহে নাগালের কাছে বড় প্রত্যাবর্তনের মঞ্চ। কঠিন লড়াই পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিতে পারলে নিউইয়র্কের হার্ড কোর্টে আবারও ভারতীয় টেনিসপ্রেমীদের নজরের কেন্দ্রে থাকবেন তিনি।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.