Type Here to Get Search Results !

বিশ্বকাপ হকির পরের রাউন্ডে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র, বিশ্বকাপ হকের দ্বিতীয় রাউন্ডে ভারতীয় মহিলা হকি দল।

 


মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর পুল D-এর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে ০-০ গোলে ড্র  ভারতীয় মহিলা হকি দলের। 

শুরু থেকেই ভারত ও ইংল্যান্ডের দুটি দলই ম্যাচে আক্রমনাত্মক মেজাজে ছিল তবে কেউ করে দেখা পায়নি। বেশ কিছু সুযোগ তৈরি হলেও ইংল্যান্ডের রক্ষণ ভেদ করতে পারেনি ভারতের আক্রমণভাগ। অন্যদিকে ভারতীয় শক্তিশালী রক্ষণভাগের কারনে ইংল্যান্ড ও আটকে যায়।

শেষ পর্যন্ত ৬০ মিনিটের  লড়াইয়ের পর স্কোরলাইন শূন্য শূন্য ছিল। 

এই ড্রয়ের ফলে পুল D-তে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট সংগ্রহ করে ভারত। গ্রুপ পর্বের অভিযান শেষে ভারতের সংগ্রহ ৫ পয়েন্ট। ভারতীয় মহিলা হকি দল পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে। 

এখন সামনে আরও বড় পরীক্ষা। দ্বিতীয় রাউন্ডে ভারতের লক্ষ্য থাকবে ভালো পারফরম্যান্স করে সেমিফাইনালে পৌঁছানো।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.