অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত অপরাধী গ্রেফতার,
পূর্ণচন্দ্র রক্ষিত,, পুরুলিয়া, সোমবার দিন রাত্রি৯টা২৫ মিনিট নাগাদ গোপন সূত্রের খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে গত৬ জুলাই ২০২৬ তারিখ রাত্রি আনুমানিক ৯:২৫ নাগাদ মফস্বল থানার অন্তর্গত ভাংড়া মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম শেখ জাবির ওরফে শেখ জাবরা,ধৃতের বাড়ি মফস্বল থানার অন্তর্গত হুটমুড়া গ্রামে। মফস্বল থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ বারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী ভাংরা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশের তরফে তল্লাশি চালিয়ে ব্যক্তির কাছ থেকে একটি হাতে তৈরি লোহার আগ্নেয়াস্ত্র এবং একটি ৮ এম এম (NI-KF8MM) কার্তুজ উদ্ধার হয়। এই ঘটনার প্রেক্ষিতে ধৃতের বিরুদ্ধে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৭ ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বলে জানা যায় যে পুলিশের পক্ষ থেকে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং এই বেআইনি অস্ত্রের কারবারের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করছে পুরুলিয়া জেলা পুলিশ, এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক মামলার রেকর্ড আছে বলে জানা যায় পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে।
