আবেদন করেও মেলেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা, পুরুলিয়া পৌরসভায় মহিলাদের বিক্ষোভ,
পূর্ণচন্দ্র রক্ষিত,, পুরুলিয়া, মঙ্গলবার দিন পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলা জানান আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে আসেনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। তার প্রতিবাদে এবার ক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়া শহরের মহিলারা। পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা জানান প্রাপ্য টাকার দাবিতে আমরা একজোট হয়ে পুরুলিয়া পৌরসভায় এসে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারী মহিলাদের স্পষ্ট অভিযোগ নিয়ম মেনে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই তারা প্রকল্পের ফর্ম পূরণ করেছেন এবং তাদের রেজিস্ট্রেশন ও সম্পূর্ণ হয়েছে।তা সত্বেও এখনো পর্যন্ত কোন আর্থিক সহায়তা তারা পাননি।ফলে দিনের পর দিন তাদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও সমস্যার কোন সুরাহা না হওয়ায় মহিলাদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। প্রাপ্য টাকা না পেয়ে তারা পুরুলিয়া পৌরসভার আধিকারিকদের সামনে সরাসরি নিজেদের ক্ষোভ উগরে দেন। তাই এই বিক্ষোভ এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরুলিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস কুমার মন্ডল প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি আন্দোলনকারী মহিলাদের আশ্বস্ত করে জানান যে কোন বিষয়ে কারণবশত ভেরিফিকেশন বা ইনকোয়ারির কাজ আপাতত আটকে রয়েছে। আগামী১০শে জুলাইয়ের মধ্যে সমস্ত আটকে থাকা কাজ দ্রুত সম্পূর্ণ করে পুরো বিষয়টি ক্লিয়ার করে দেয়া হবে।
