কোটশিলায় জুয়ার ঠেকে পুলিশের হানা: নগদ ৪৭ হাজার টাকা ও তাস সহ গ্রেফতার ৪
শেফালী মাহাতো, পুরুলিয়া:
গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া জেলার কোটশিলা থানার অন্তর্গত দুর্গু গ্রামের এক জুয়ার ঠেকে অতর্কিত হানা দিল পুলিশ। ঘটনায় হাতেনাতে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ ৪৭ হাজার ৫১০ টাকা, ৩৩টি তাস এবং জুয়া খেলার সামগ্রী বাজেয়াপ্ত করেছে কোটশিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৮ই জুলাই । ওই দিন বিকেলে কোটশিলা থানার মোবাইল পেট্রোলিং টিম ডিউটি করার সময় বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ গোপন সূত্রে খবর পায় যে, দুর্গু গ্রামের 'গোঁড়াম থান' এলাকার একটি গাছের তলায় বসে বেশ কিছু ব্যক্তি টাকার বিনিময়ে জুয়া খেলছে। খবরের সত্যতা যাচাই করে থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোটশিলা থানার পুলিশ সেখানে হানা দেই।
পুলিশের গাড়ি দেখেই সেখান থেকে জুয়াড়িরা অন্যান্যরা চারিদিকে পালাতে শুরু করে। তবে পুলিশ তাড়া করে ৪ জনকে ধরে ফেলে। ধৃতদের নাম শিব চরণ কুমার (৫৬), কিরীটি কুমার (৫০), ,অনুপ গড়াই (৩৯), জয়ন্ত কুমার পাল (৩৭), সবার বাড়ি কোটশিলা থানা এলাকায়।
সম্পূর্ণ রেইড ও গ্রেফতারির প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুয়া ও অপরাধ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত চারজনকে এদিন পুরুলিয়া জেলা আদালতে পেশ করল কোটসিলা থানার পুলিশ।
