ঝালদা ও আড়শা স্কুলে জেলা পুলিশের বিশেষ সচেতনামূলক কর্মসূচি
9:21 PM
0
ঝালদা ও আড়শা স্কুলে জেলা পুলিশের বিশেষ সচেতনামূলক কর্মসূচি, পূর্ণচন্দ্র রক্ষিত,, পুরুলিয়া, জঙ্গলমহলের অন্যতম জেলা হল পুরুলিয়া জেলা। তাই বুধবার দিন পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে স্কুলের পড়ুয়াদের নিয়ে এক বিশেষ সচেতনামূলক শিবিরের আয়োজন করা হয়।পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ঝালদা থানার অন্তর্গত ঝালদা গার্লস হাই স্কুল এবং আড়শা থানার অন্তর্গত সিরকাবাদ হাই স্কুলে যান পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকরা। সেখানে শিক্ষক এবং শিক্ষিকাদের উপস্থিতিতেই ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এই কর্মসূচিতে মূলত ছাত্র-ছাত্রীদের কেরিয়ার গাইডেন্স বা ভবিষ্যৎ গড়ার দিশা দেখানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি বিষয়ে সচেতন করা হয়, যার মধ্যে ছিল পথ নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ, ট্রাফিক নিয়ম, বাল্যবিবাহ রোধ, এছাড়া ইভটিজিংয়ের মতো সমস্যা মোকাবিলা। এছাড়া কোন বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়লে কিভাবে দ্রুত সাহায্য পাওয়া যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকরা। স্কুলের পড়ুয়াদের সুরক্ষা স্বার্থে তাদের একটি জরুরী হেল্প লাইন মহিলাদের জন্য বিশেষ হেল্প লাইন, চাইল্ডলাইন এবং সাইবার হেল্প লাইন নম্বরগুলি জানানো হয়। বিপদের সময় যাতে তারা দ্রুত যোগাযোগ করতে পারে তার জন্য এই গুরুত্বপূর্ণ নম্বরগুলির স্লিপ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকরা।
