ফিরে পেলেন হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন,
পূর্ণচন্দ্র রক্ষিত,, পুরুলিয়া, বুধবার দিন পুরুলিয়া জেলার সদর থানার পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুলিয়া জেলার সদর থানার প্রাঙ্গনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ধীরাজ ঠাকুর। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সৈকত স্বর্ণকার, সদর থানার আইসি শিবনাথ পাল, সহ পুরুলিয়া সদর থানার অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুরুলিয়া জেলা সদর থানার আইসি শিবনাথ পাল জানান দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সাধের মোবাইল ফোনগুলি অপ্রত্যাশিতভাবে ফিরে পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বাসিত উপভোক্তারা। পুরুলিয়া জেলা এই দ্রুত ও আন্তরিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন হাতে মোবাইল পাওয়া প্রত্যেক উপভোক্তারা। এছাড়া উপভোক্তারা জানান পুরুলিয়া জেলা পুলিশকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, হাতে মোবাইল ফোন পেয়ে।
