Type Here to Get Search Results !

পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন বিধায়ক জলধর মাহাতো

 পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন বিধায়ক জলধর মাহাতো
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: 
পুরুলিয়া ১ নং ব্লকের অন্তর্গত ডুড়কু অঞ্চলের পেটাডি প্রাথমিক বিদ্যালয় হইতে দিগসিলি মুদিপাড়া পর্যন্ত পথশ্রী প্রকল্পের অধীনে একটি নতুন রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল। সরকারের জনকল্যাণমুখী এই প্রকল্পের কাজে ঠিকাদারের চরম গাফিলতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এই রাস্তাটির কাজ চলছিল। কিন্তু শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সিডিউল মেনে সঠিক পরিমাণে সামগ্রী দেওয়া হচ্ছিল না এবং অ


ত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছিল। এই নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
রাস্তা নির্মাণের এই অনিয়মের খবর পেয়েই এদিন সরাসরি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান এলাকার বিধায়ক (MLA) জলধর মাহাতো। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চলমান কাজটি খতিয়ে দেখেন। বিধায়কও নিজ চোখে রাস্তার কাজের অত্যন্ত খারাপ ও নিম্নমানের অবস্থা লক্ষ্য করেন।
কাজে এই চরম গাফিলতি ও অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তিনি অবিলম্বে ওই রাস্তার কাজ আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন। ঠিকাদার সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিয়মানুযায়ী সঠিক মানের কাজ না হওয়া পর্যন্ত এই নির্মাণ কাজ শুরু করা যাবে না।
এই বিষয়ে বিধায়ক জলধর মাহাতো জানান, "সরকারি প্রকল্পের টাকায় কোনো রকম দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের জন্য এই রাস্তা তৈরি হচ্ছে, তাই কাজের মান সঠিক হতেই হবে। অভিযোগ পেয়ে আমি নিজে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.