Type Here to Get Search Results !

স্বাধীনতা দিবসে স্বাধীনতা কাপ

খেলাধুলায় গড়ে তুলি সুস্থ সমাজ — একবদ্ধ ১৫ নম্বর ওয়ার্ড, ভারতীয় যুব মোর্চা তিন নম্বর মন্ডলের তরফ থেকে 
স্বাধীনতা কাপ ২০২৬  

শিলিগুড়ি

"স্বাধীনতা কাপ ২০২৬" উপলক্ষে আয়োজিত হতে চলেছে এক জমজমাট ৭-এ-সাইড ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট। স্বাধীনতা দিবসের তাৎপর্যকে স্মরণীয় করে তুলতে এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, ঐক্যবদ্ধ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ।

 ১৫ আগস্ট ২০২৬ (শনিবার)  বিবেকানন্দ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপ ২০২৬।সকাল ১০টা থেকে শুরু হবে খেলা।


এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন ১৫ নম্বর ওয়ার্ডের ১৮ বছর বা তার ঊর্ধ্বের বাসিন্দারা। ফুটবলের রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বিতা এবং ক্রীড়াসুলভ মানসিকতার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের এক অনন্য সুযোগ এনে দিচ্ছে এই আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে সকল ফুটবলপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের আন্তরিক আহ্বান—দল গঠন করে অংশ নিন, মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করুন এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ার এই উদ্যোগকে সফল করে তুলুন।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.