Type Here to Get Search Results !

সাইনার পর তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার

সাইনার পর তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার 



ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় লিখলেন  মাত্র ১৭ বছর বয়সী তন্বী শর্মা। এক কথায় অসাধারণ  পারফরম্যান্স করে  জয় করলেন (BWF Taipei Open Super 300) -এর মহিলা একক শিরোপা।

ফাইনালে ভারতের তরুণী  শাটলার ভিয়েতনামের নুয়েন থুই লিনহ-কে লাগাতার দুটি গেমে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়ে দিয়ে  নিজের ক্যারিয়ারের প্রথম BWF World Tour খেতাব জিতে নিলেন 

এই জয়ের মাধ্যমে বেশ কিছু নজির গড়েছেন তন্বী। এই খেতাব তাঁর ক্যারিয়ারের প্রথম BWF World Tour শিরোপা। অপরদিকে ১৮ বছর বাদে তাইপেই ওপেনের মহিলা সিঙ্গেলস ভারতের হয়ে চ্যাম্পিয়ন  কোনও খেলোয়াড়। ইতিপূর্বে ১৮ বছর আগে, ২০০৮ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতের কিংবদন্তি শাটলার সাইনা নেহওয়াল।

গোটা টুর্নামেন্টে  জুড়েই আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ব্যাডমিন্টন খেলেছেন তন্বী। ফাইনালেও শুরু থেকেই ম্যাচ নিজের নিয়ন্ত্রণ রাখেন। শেষ পর্যন্ত  শিরোপা নিশ্চিত করেন তিনি।

মাত্র ১৭ বছর বয়সেই এই ঐতিহাসিক সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল বার্তা দিল। তন্বী শর্মার দুর্দান্ত কৃতিত্ব  অর্জন দেশের ক্রীড়াপ্রেমীদের গর্বিত করেছে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.