Type Here to Get Search Results !

জুনিয়র জাতীয় হকিতে চ্যাম্পিয়ন ওড়িশা

জুনিয়র জাতীয় হকিতে চ্যাম্পিয়ন ওড়িশা!

 

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মধ্যপ্রদেশকে ২-১ গোলে পরাজিত করে  ১৬তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জয় ওড়িশার।

শেষ বাঁশি বাজার সাথে সাথেই উচ্ছ্বাসে ভেসে গেল ওড়িশা শিবির। টানটান উত্তেজনা, দুর্দান্ত লড়াই আর শেষ মুহূর্তের নাটকীয়তার সাক্ষী থাকল ১৬তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল।  টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে  মধ্যপ্রদেশকে ২-১ গোলে পরাজিত করে জাতীয় মুকুট মাথায় পরল  ওড়িশা।

ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ওড়িশা। ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় কেরকেট্টা মানদীপের গোল  প্রথমে এগিয়ে যায় ওড়িশা। পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে মধ্যপ্রদেশ। যদিও  প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ওড়িশা।

 সমতা ফেরানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালায় মধ্যপ্রদেশ। অবশেষে সুযোগ সামনে আসে ৩৭ মিনিটে সোহিল আলির গোলে  ম্যাচে ফেরে মধ্যপ্রদেশ। ১-১ হওয়ার পর ম্যাচ জমে ওঠে আরও বেশি। আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে।

তবে আবারো সুযোগ আসে ওড়িশার সামনে।৪৫ মিনিটে দীপক প্রধানের গুরুত্বপূর্ণ গোলে আবারো এগিয়ে যায় তারা। ম্যাচের শেষ পর্বে সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালায় মধ্যপ্রদেশ। তবে ওড়িশার শক্তিশালী রক্ষণভাগ বারংবার আক্রমণ প্রতিহত করে। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ওড়িশা।


ওড়িশার এই সাফল্য শুধুমাত্র কেবলই ট্রফি জেতা নয়, বরং ভারতীয় হকির ভবিষ্যৎ সুদৃঢ় করার ইঙ্গিত। জুনিয়র পর্যায়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দেশের হকিতে নিজেদের অবস্থান আরও শক্ত করছে ওড়িশা।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.