টানা পাঁচ ম্যাচে পাঁচ জয়, ওমানকে ১০-১ গোলে উড়িয়ে দিল ভারত
সজল দাশগুপ্ত
যুব হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ মাস্কাট ২০২৬-এ দারুন ছন্দে রয়েছে ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপ পর্বের টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকল। ওমানকে একতরফাভাবে ১০-১ গোলের ব্যবধানে হারিয়ে দিল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে ভারত। দুরন্ত পাসিং, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং নিখুঁত ফিনিশিংয়ের কারণে লাগাতার গোল করতে থাকে ভারতীয় খেলোয়াড়রা। ভারতের শক্তিশালী রক্ষণভাগের সামনে অসহায় দেখাচ্ছিল ওমানকে।
ওমানকে হারিয়ে টার্নামেন্টে নিজেদের আধিপত্য আবার প্রমাণ করল ভারত। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দল এখন শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
