Type Here to Get Search Results !

শেষ চারে শ্রীহরি নটরাজ



ভারতের তারকা সাঁতারু শ্রীহরি নটরাজ কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে পৌঁছে গেলেন সেমিফাইনালে।

পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিলেন ভারতীয় সাঁতারু। হিটে ২৫.৫২ সেকেন্ড সময় নিয়ে মোট ৪০ জন প্রতিযোগীর মধ্যে ১৪তম স্থানে শেষ করেন। নির্দিষ্ট নিয়ম অনুসারে শীর্ষ ১৬ জন সাঁতারু সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে থাকেন। সেই ১৬ জনের তালিকায় জায়গা করে নেন ভারতের তারকা সাঁতারু।

 সেমিফাইনালে আরও ফলাফলের লক্ষ্য নিয়ে পুলে নামবেন শ্রীহরি। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আশা, তিনি ফাইনালে পৌঁছে দেশের জন্য আরও একটি গৌরবময় মুহূর্ত উপহার দেবেন।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.