Type Here to Get Search Results !

প্রথমবার জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জয়ী ভারত

দিল্লির মেয়ে অনাহত সিংহের হাত ধরে প্রথমবার জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন্স ট্রফি এলো ভারতের ঘরে 




বিশ্ব জুনিয়র স্কোয়াস চ্যাম্পিয়নশিপের সিঙ্গেলস বিভাগে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। কানাডার আন্টারিওতে ফাইনাল ম্যাচে মিশরের প্রতিযোগী সালেমকে ১১-৩,১১-৭,১১-৯ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় দিল্লির মেয়ে অনাহত।

ট্রফি জেতার পর নিজের আবেগকে সামলাতে পারিনি। তিনি বলেন, এই জয় আমার কাছে গোটা পৃথিবীর সমান। এখনও মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। প্রসঙ্গত বিগত চার বছর কখনও কোয়াটার ফাইনাল কখনও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভারতের প্রতিযোগীকে। কিছুটা আক্ষেপের সুরে তিনি জানান, আমি সব সময় বলতাম এই প্রতিযোগিতা আমার কাছে অভিশাপ। এখানে কখনো নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। 

পাশাপাশি তিনি আরো যোগ করে বলেন তাই শেষ বারের সুযোগ হাতছাড়া করতে চাননি। অনাহত জানায়, এটাই জুনিয়র হিসেবে আমার শেষ বছর। বিশ্বচ্যাম্পপন হওয়ার শেষ সুযোগ ছিল তাঁর কাছে। সেই সুযোগকেই তিনি কাজে লাগিয়েছেন। ফাইনাল ম্যাচের চাপ কে নিয়ন্ত্রণে রেখে কোর্টে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। জুনিয়র বিভাগে এটিই ছিল তাঁর শেষ প্রতিযোগিতা। জুনিয়র পর্যায় বিশ্বজয়ের পর এবার তাঁর নজর সিনিয়র বিভাগে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.