Type Here to Get Search Results !

No title

জামালদহে কৃষকদের পাশে ধান গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা



জামালদহ: কৃষকদের উন্নত প্রজাতির ধান চাষে উৎসাহিত ও সচেতন করতে সোমবার জামালদহ ভোটকুড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, কটক, ওড়িশা থেকে চারজন বিশিষ্ট বিজ্ঞানী উপস্থিত ছিলেন।

এদিন জামালদহের ১৮৭ খারিজা গোপালপুর এলাকায় একটি আলোচনা সভায় অংশ নেন বিজ্ঞানীরা। সেখানে তাঁদের স্থানীয় ঐতিহ্যবাহী বৈরাতি নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভায় বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ধানের বিভিন্ন উন্নত প্রজাতি, আধুনিক চাষ পদ্ধতি, রোগ-পোকা নিয়ন্ত্রণ, ফলন বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। কৃষকদের ধান চাষে আধুনিক পদ্ধতি গ্রহণের পাশাপাশি উন্নত প্রজাতির ধান চাষের বিভিন্ন দিক সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।

শুধু আলোচনা সভাতেই সীমাবদ্ধ থাকেননি বিজ্ঞানীরা। কৃষকদের বাস্তব সমস্যা জানতে তাঁরা সরেজমিনে বিভিন্ন কৃষিজমি ও ধানখেত পরিদর্শন করেন। মাঠে গিয়ে ধান চাষের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কৃষকদের কাছ থেকে চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও শোনেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ বিশ্বজিৎ মণ্ডল, প্রিন্সিপাল সায়েন্টিস্ট, ICAR–Central Rice Research Institute, Cuttack, সহ কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীরা।

ভোটকুড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে প্রকাশ বর্মন জানান, বিজ্ঞানীদের কাছ থেকে সরাসরি পরামর্শ পেয়ে কৃষকরাও যথেষ্ট উৎসাহিত হয়েছেন। কৃষকদের আশা, গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের সঙ্গে এ ধরনের নিয়মিত যোগাযোগ তৈরি হলে এলাকার ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। এর ফলে ধানের উৎপাদন ও গুণমান বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.