ঘোষগ্রাম আঞ্চলিক বিদ্যাপীঠে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন
খরবনা, বাঁকুড়া | ২৮ সেপ্টেম্বর ২০২৬:
West Bengal Human Welfare And Nature Organization-এর উদ্যোগে ঘোষগ্রাম আঞ্চলিক বিদ্যাপীঠ, খরবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে Animal Resources Development Department-এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জলাতঙ্ক, পশুর কামড়ের পর করণীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করা হয়। চিকিৎসকদের পক্ষ থেকে সাপের কামড়, Snake Bite Management এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বাঁকুড়া মহিলা থানা ও ছাতনা থানার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের আইনি সচেতনতা ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। পরে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dr. Shibsankar Mahanti, B.L.D.O., Chhatna; Dr. Ananta Kr. Das, Assistant Director, A.R.D. Department; Aparajita Banerjee, Mahila Thana; Lata Pal, LASI Representative; SI Bablu Ghosh, Chhatna Police Station-এর I.C. প্রতিনিধি; Dr. Tapan Kr. Mandal, M.O., Chhatna BPHC; Archita Mandal, PHN, Chhatna; বিদ্যালয়ের প্রধান শিক্ষক Saroj Dey, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং সংগঠনের Founder & Secretary Swapna Barat।
অনুষ্ঠানের শেষে শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধ, সাপের কামড়ে সচেতনতা, আইন ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়।