Type Here to Get Search Results !

ইতিহাসের পাতায় নামেবিয়া

ইতিহাসের পাতায় নামিবিয়া! দক্ষিণ আফ্রিকাকে  হারিয়ে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত শুরু

গোল ডিজিটাল স্পোর্টস 

দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু নামে নামেবিয়ার।  দলের জয়ের সঙ্গে জড়িয়ে  এক রূপকথার  ব্যক্তিগত পারফরম্যান্স! 

নামিবিয়ার মাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই T20I ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে দিল নামেবিয়া। গত বছরে তারা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। প্রোটিয়াদের বিরুদ্ধে এটি নামিবিয়ার দ্বিতীয় জয়। আফ্রিকার ক্রিকেটের বদলে যাওয়া চিত্রেরও যেন এক বড় বার্তা।।



টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর নির্মল প্রহার চালাচ্ছিলেন নামিবিয়ার দুই ওপেনার লরেন স্টিনক্যাম্প ও জান ফ্রাইলিংক।

প্রথম উইকেটেই দু’জন গড়েন দুর্দান্ত ৮৪ রানের জুটি। স্টিনক্যাম্প ২৯ বলে ৪১ রান করেন আর ফ্রাইলিংক মাত্র ৩৮ বলে ঝড়ো ৬০ রান করেন।

ফ্রাইলিংক আউট হওয়ার পর অবশ্য কিছুটা ধাক্কা খায় নামিবিয়ার ইনিংস। জেরহার্ড এরাসমাস ১৭ বলে ১৯ রান করেন। মাঝের দিকে উইকেট পড়তে থাকলেও শেষদিকে রুবেন ট্রাম্পেলম্যানের ৬ বলে ১২ এবং আলেকজান্ডার ভলশেঙ্কের অপরাজিত ১৩ রানের সাহায্যে ২০ ওভারে ১৬৩/৯ এ পৌঁছে যায় নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন ৩/৩২ এবং অধিনায়ক বিজর্ন ফোর্টুইন নেন ২ উইকেট।

দক্ষিণ আফ্রিকার সামনে ছিল মাঝারি মানের লক্ষ্য। তবে বাঁধ সাধে ট্রাম্পেলম্যান–স্মিটের দেওয়াল!

১৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই চাপের মুখে পড়ে। তবে একটা সময় ম্যাচের হাল শক্ত হাতে ধরে নেন ডেওয়াল্ড ব্রেভিস।

ব্রেভিসের ব্যাট থেকে আসে দুর্দান্ত ৭৫ রান মাত্র ৫০ বলে।  একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন।

কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়ার পেসার রুবেন ট্রাম্পেলম্যান এর  বিধ্বংসী বোলিংয়ে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ট্রাম্পেলম্যান শেষ করেন ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে। 

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা থামে ১৪৫ রানে। নামিবিয়া জিতে যায় ১৮ রানে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.