Type Here to Get Search Results !

গোলের বন্যা

গোলের বন্যায় স্ট্যামফোর্ড ব্রিজ! ইংলিশ  প্রিমিয়ার লিগের থ্রিলার ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে চেলসির জয়


গোল ডিজিটাল স্পোর্টস 

সুপার সানডে তে স্ট্যামফোর্ড ব্রিজে রীতিমতো গোলের উৎসব! শুরুতেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে ব্রাইটনকে চাপে ফেলে চেলসি। মাত্র ৫ মিনিটেই রোমেও লাভিয়া গোল করে ব্লুজদের এগিয়ে দেন। এরপর ১৪ মিনিটে পেদ্রো নেতো ব্যবধান দ্বিগুণ করেন। ৩৪ মিনিটে জোয়াও পেদ্রো গোল করে চেলসিকে ৩–০ এগিয়ে দেন।

তবে ৩–০ পিছিয়ে থেকেও আত্মবিশ্বাস হারায়নি ব্রাইটন। প্রথমার্ধের ৩৯ মিনিটে মালিক ইয়ালকুয়ে গোল করে ব্যবধান কমিয়ে ৩–১ করেন। বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাইটন। ৬২ মিনিটে জোয়াও পেদ্রোর আত্মঘাতী গোল ব্রাইটনকে ম্যাচে ফেরার বড় সুযোগ এনে দেয়।স্কোর তখন ৩–২।

চাপ বাড়তে থাকলেও ৭৫ মিনিটে দুর্দান্ত ফিনিশে কোল পালমার চেলসির চতুর্থ গোলটি করেন। ৪–২ ব্যবধানে ম্যাচ প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল ব্লুজদের।

কিন্তু নাটক তখনও বাকি! ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৯০+৬ মিনিটে পাস্কাল গ্রস গোল করে ব্রাইটনের ব্যবধান ৪–৩ করেন। শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালালেও সমতা ফেরাতে পারেনি সিগালসরা। শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় চেলসির।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.