কর্পোরেশন চলো কর্মসূচি সাফাই ও অস্থায়ী কর্মীদের দাবিতে CITU-র মিছিল
শিলিগুড়ি
শিলিগুড়ি পৌরনিগমের অধীনে কর্মরত সাফাই কর্মী ও অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সমস্যা, দাবি ও কর্মক্ষেত্রের অধিকার নিয়ে ‘কর্পোরেশন চলো’ কর্মসূচির ডাক CITU দার্জিলিং জেলা কমিটির।
এই কর্মসূচির অংশ দুপুরে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল শুরু হবে। মিছিলটি পথ পরিক্রমা করে শিলিগুড়ি পৌরনিগমের প্রধান ফটকের সামনে পৌঁছায়।
CITU-র পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরনিগমের অধীনে কর্মরত সাফাই কর্মী ও অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবিকে সামনে রেখে এই কর্মসূচি সংগঠিত করা হয়। কর্মীদের ন্যায্য দাবি ও সমস্যাগুলি প্রশাসনের কাছে তুলে ধরাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।