*সিমলাপাল:* দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতি এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে সিমলাপাল ব্লকে একটি সফল স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাপতি তুষার কান্তি ষন্নিগ্রহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষুদান ও দেহদানের গুরুত্ব তুলে ধরে অত্যন্ত মর্মস্পর্শী বক্তব্য রাখেন ডা. সুভাষ সরকার। তিনি ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে সংগঠনের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।
এই অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত প্রত্যেক বরিষ্ঠ নাগরিককে একটি করে চারাগাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবাশিস টুডু এবং অসীম ষন্নিগ্রহী। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট এবং দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতি (সিমলাপাল ব্লক শাখা)-র সম্পাদক অজিত কুমার দাশ।
(সংবাদ পরিবেশনায়: সংবাদ সম্পাদকীয় বিভাগ)
সিমলাপালে স্বাস্থ্য পরিষেবা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান, চক্ষু ও দেহদানের বার্তা দিলেন ডা. সুভাষ সরকার
2:00 AM
0
