Type Here to Get Search Results !

No title

৯ কোটি টাকার জিন থেরাপির প্রয়োজন, শিশুর চিকিৎসায় সাহায্যের আবেদন
কালিয়াচক: মাত্র কয়েক মাসের বয়সেই বিরল রোগে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে কালিয়াচকে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কোচবিহারের এক দম্পতি। শুক্রবার কালিয়াচকের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে সাহায্যের আবেদন জানান তাঁরা। তাঁদের পাশে দাঁড়িয়ে কয়েকজন যুবকও অর্থ সংগ্রহে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সংগৃহীত অর্থ পরে শিশুটির মা-বাবার হাতে তুলে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের ঘোগারকুঠির বাসিন্দা মোহাম্মদ সিফাত মিয়া। বর্তমানে তাঁর বয়স প্রায় আট মাস। পরিবারের দাবি, চার মাস বয়স থেকেই সিফাত SMA Type-1 (Spinal Muscular Atrophy) রোগে আক্রান্ত। শিশুটিকে কোচবিহার ছাড়াও কলকাতা এবং দিল্লির AIIMS-সহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে দেখানো হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শিশুটির পরিবারের দাবি, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জিন থেরাপির প্রয়োজন রয়েছে। সেই চিকিৎসার জন্য প্রায় ৯ কোটি টাকা খরচ হতে পারে বলে তাঁদের জানানো হয়েছে। সাধারণ পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয় বলেই মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তাঁরা।
সিফাতের বাবা বলেন, ‘‘ছেলের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। তাই মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।’’ শিশুটির মা-ও ছেলের চিকিৎসার জন্য মানুষের সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা কমেন্টে দেওয়া QR Code-এর মাধ্যমে সাহায্য করতে পারেন। পাশাপাশি, আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব না হলেও আবেদনটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
পরিবারের আশা, সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় সিফাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হবে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.