Type Here to Get Search Results !

পুরুলিয়ায় তৃণমূলে ফের ভাঙন, প্রাক্তন কাউন্সিলর পাপিয়া দাস-সহ একাধিক নেতা-কর্মীর কংগ্রেসে যোগদান।

পুরুলিয়ায় তৃণমূলে ফের ভাঙন, প্রাক্তন কাউন্সিলর পাপিয়া দাস-সহ একাধিক নেতা-কর্মীর কংগ্রেসে যোগদান।


মৌসুমী কোলে:পুরুলিয়া:-পুরুলিয়ার রাজনীতিতে ফের দলবদলের ছবি। পুরুলিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পাপিয়া দাস, তাঁর স্বামী খোকন দাস এবং তাঁদের অনুগামীরা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পুরুলিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস দাসও কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে একাধিক তৃণমূল নেতা-কর্মীর কংগ্রেসে যোগদানকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এদিন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “আমরা আগেই ঘোষণা করেছিলাম, বিজেপির মতো সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করতে যাঁরা কংগ্রেসে আসতে চান, তাঁদের আমরা স্বাগত জানাব। আগামী দিনেও পুরুলিয়া জেলার বহু নেতা-কর্মী কংগ্রেসে যোগদান করবেন।”
পরপর এই যোগদানের ঘটনায় জেলার বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক মহল। তবে এই দলবদল আগামী দিনে জেলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বোঝা যাবে।
[22:01, 1/8/2026] Mousumi Koley: পুরুলিয়ায় আচমকা পরিদর্শনে এলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।খাদ্যশস্যের মান খতিয়ে দেখে অসন্তোষ প্রকাশ।


মৌসুমী কোলে:পুরুলিয়া:-পুরুলিয়ায় আচমকা এম আর ডিট্রিবিউশন সেন্টার পরিদর্শনে এলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার প্রথমে পুরুলিয়া সার্কিট হাউসে পৌঁছান মন্ত্রী। সেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই কোনও পূর্বঘোষণা ছাড়াই বেরিয়ে পড়েন জেলার এমআর ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির পরিদর্শনে। পুরুলিয়া শহরের একটি এমআর ডিস্ট্রিবিউশন সেন্টারে যান খাদ্যমন্ত্রী। সরাসরি গোডাউনে ঢুকে চাল, গম-সহ মজুত খাদ্যশস্যের মান খতিয়ে দেখেন তিনি। নমুনা দেখে চালের মান নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মন্ত্রী। গোডাউনে মজুত খাদ্যশস্যের গুণমান, সরবরাহ ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।খাদ্যসামগ্রীর মান নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্যের নতুন সরকার। সেই বার্তা দিতে এই প্রথম পুরুলিয়ায় আচমকা পরিদর্শনে এলেন খাদ্যমন্ত্রী।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.