রবীন্দ্র তিরোধান দিবস উৎযাপনে বিধায়ক অমিত সামন্ত
অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া:-
গ্ৰামীণ হাওড়া জেলার আমতা বিধান সভা কেন্দ্রের তরুণ অরুণ বিধায়ক অমিত সামন্ত -র উদ্যোগে এবং ড:শ্যামাপ্রসাদ মুখার্জী সাংস্কৃতিক
প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় খড়িয়প কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবস।
বিধায়ক অমিত সামন্ত সহ মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক স্বপন নাথ,বিশিষ্ট চিত্রকর গুলজার হোসেন স্বয়ংসেবক চিত্ত মান্না ও বিভিন্ন বিশিষ্ট সমাজ সেবীগণ।
বৈদিক মন্ত্রোচ্চারণে প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান এবং পাশাপাশি দেবী সরস্বতী, ভারতমাতা, দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্য অর্পণের পর বিধায়কের স্বাগত বক্তব্যের পর মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ প্রসঙ্গে বক্তব্য রাখেন কবি স্বপন নাথ।
অনুষ্ঠানে কেন্দ্রের শতাধিক শিক্ষার্থী আবৃত্তি, নাচ গান ও নাটক পরিবেশন করেন। সমস্থ অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমিতা ধাড়া, মৌনিশা ঘোষ ব্যানার্জী ও বিকাশ পাত্র প্রমুখ।