পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস, তারপরই ভয়ঙ্কর অভিযোগ! পুরুলিয়ায় যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তান্ত্রিক
11:29 PM
0
পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস, তারপরই ভয়ঙ্কর অভিযোগ! পুরুলিয়ায় যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তান্ত্রিক
মৌসুমী কোলে:পুরুলিয়া:-পুরুলিয়ার বোরো থানার এক চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়েছে গোটা এলাকায়। পারিবারিক সমস্যা সমাধানের নাম করে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত সৌমেন গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে পারিবারিক সমস্যার সমাধানের আশায় ওই যুবতী তান্ত্রিক সৌমেন গোস্বামীর কাছে যান। অভিযোগ, বিভিন্ন রকম আশ্বাস দিয়ে তাঁকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে যুবতীর শরীরের বিভিন্ন অংশে আপত্তিকরভাবে স্পর্শ করার পর জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে দ্রুত তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
