মাসকাটে অনুষ্ঠিত ইয়ুথ হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ জয়ের ধারা অব্যাহত ভারতের। প্রতিযোগিতায় নিজেদের চতুর্থ ম্যাচেও জয়ের ধারা বজায় বজায় রাখল তারা। প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয়ে! প্রতিপক্ষকে ৮-৩ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে দেখা যায় ভারতীয় দলকে।গতির আক্রমণ, নিখুঁত পাসিং এবং দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগকে কার্যত ভেঙে দেয় ভারত। ম্যাচের প্রতিটি পর্যায়ে আধিপত্য বজায় রাখে ভারতীয় যুব হকি দল।
দুর্দান্ত ফর্ম, চার ম্যাচে চার জয়, টুর্নামেন্টে কার্যত অপ্রতিরোধ্য ভারতীয় হকি দল। সংশ্লিষ্ট প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সে ভারতীয় দল শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আত্মবিশ্বাস, দলগত পারফরম্যান্স এবং আক্রমণাত্মক ও লড়াকু মানসিকতা টুর্নামেন্টে তাদের সাফল্যের চাবিকাঠি বলে মনে মনে করেছেন আনকেই।