Type Here to Get Search Results !

একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট ‌


একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট  

অভিজিৎ হাজরা, আমতা হাওড়া:-                                        ‌              

 শিশু থেকে কিশোর।কিশোর থেকে যুবসমাজ বর্তমানে মোবাইল এ আসক্ত হয়ে পড়ছে।গ্ৰাম বাংলায় উপযুক্ত খেলার মাঠ আছে। কিন্তু মাঠ গুলি খেলোয়াড় বিহীন হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর পড়ে আছে।মাঠ গুলিতে খেলতে কেহ যায় না।শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবসমাজ বর্তমানে মোবাইল এ গেম, পর্ণ সাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ,চ্যাট করতেই ব্যস্ত হয়ে থাকে। এদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের সুস্থ সংস্কৃতি,সুস্থ স্বাস্থ্য ও সুস্থ মানসিকতা গড়ার উদ্যেশ্য ও লক্ষ্য নিয়ে গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়নপুর ব্লকের " পাঁচারুল জুনিয়র ফুটবল অ্যাকাডেমি " - র উদ্যোগে পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দির " এর খেলার মাঠে একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল।                                  একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট - এ আন্ডার ১৪ জুনিয়র বয়েজ বিভাগ এ ৪ টি টিম, আন্ডার ১৪ জুনিয়র গার্লস বিভাগ এ ২ টি টিম, সিনিয়র গার্লস বিভাগ এ ২টি টিম মোট ৮ টিম এর খেলোয়াড়বৃন্দ সারাদিন ব্যাপী নিজ নিজ খেলার নৈপুণ্য প্রদর্শন করে।                                  একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট - এ খেলোয়াড়দের উৎসাহিত ও পুরষ্কৃত করার জন্য উপস্থিত ছিলেন দেবীপুর ব্লক হাসপাতাল এর বি এম ও এইচ,পাঁচারুল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সরোজ হাজরা,পাঁচারুল বয়েজ স্কুল এর প্রধান শিক্ষক নির্মনেন্দু পোড়েল,পাঁচারুল কো - অপারেটিভ সোসাইটি - র ম্যানেজার প্রতাপ পাঁজা, শিক্ষক দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক,কবি, লেখক, সংগীত শিল্পী এবং অসাধারণ কারুকার্য শিল্পী সত্যব্রত মন্ডল, উদয়নারায়ণপুর পুলিশ স্টেশন এর এস আই রবীন্দ্রনাথ বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।        ‌          একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট - এ আন্ডার ১৪ জুনিয়র বয়েজ বিভাগে রাজবলহাট ফুটবল কোচিং সেন্টার উইনার্স এবং পাঁচারুল জুনিয়র ফুটবল অ্যাকাডেমি রানার্স আপ, আন্ডার ১৪ জুনিয়র গার্লস বিভাগে রাজবলহাট মহিলা ফুটবল কোচিং সেন্টার উইনার্স এবং পাঁচারুল মহিলা ফুটবল অ্যাকাডেমি রানার্স আপ, সিনিয়র গার্লস বিভাগে পাঁচারুল মহিলা ফুটবল অ্যাকাডেমি উইনার্স এবং পানপুর ভান্ডারহাটি ফুটবল অ্যাকাডেমি রানার্স আপ এর স্বীকৃতি অর্জন করে।                      ‌উইনার্স ও রানার্স আপ দলকে সুদৃশ্য ট্রফি এবং একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট - এ অংশগ্ৰহণকারী প্রত্যেক খেলোয়াড়দের মেডেল এবং আন্ডার ১৪ জুনিয়র বয়েজ বিভাগে ম্যান অব দ্যা ম্যাচ পাঁচারুল জুনিয়র ফুটবল অ্যাকাডেমি -র সৌম্যদীপ সাঁত্রা,ম্যান অব দ্যা টুর্নামেন্ট পাচারুল জুনিয়র ফুটবল অ্যাকাডেমি - র আকাশ হাম্বির, সর্বোচ্চ গোলদাতা রাজবলহাট ফুটবল কোচিং সেন্টার এর দীপ, আন্ডার ১৪ জুনিয়র গার্লস বিভাগে ম্যান অব দ্যা ম্যাচ রাজবলহাট মহিলা কোচিং সেন্টার এর শ্রাবন্তী, সিনিয়র গার্লস বিভাগে ম্যান অব দ্যা ম্যাচ পাঁচারুল মহিলা ফুটবল অ্যাকাডেমি - র শিল্পা ঘোড়ুই কে সুদৃশ্য কাপ দিয়ে সম্মানিত করা হয়। সারাদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট দেখতে দর্শকদের উপস্থিতি ছিল প্রশংসনীয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.