ফ্লাইওভারে গরুর সাথে ধাক্কা, আহত এক ব্যক্তি
শেফালী মাহাতো, পুরুলিয়া:
বেলগুমা দুর্গা মন্দিরের সামনে নতুন হাইওয়ের ফ্লাইওভারের উপরে ঘটে গেল একটি পথ দুর্ঘটনা। একটি গরুর সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির বাড়ি স্থানীয় ভাগাবান পাড়াতে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি নতুন হাইওয়ের ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর সামনে একটি গরু চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গরুটিকে সজোরে ধাক্কা মারেন। ধাক্কার তীব্রতায় মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই আরোহী। এই দুর্ঘটনা গুরুতর আহত হয় ওই মোটরসাইকেল আরোহী ।রক্তাক্ত অবস্থায় তিনি বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই পড়েছিলেন।
ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। পুলিশ কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ফ্লাইওভারের ওপর এই ধরণের দুর্ঘটনা রুখতে ট্রাফিক ব্যবস্থার ওপর আরও নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
