শিলিগুড়িতে প্রতিবন্ধীদের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে জোরালো মিছিল, উঠল অধিকার ও দাবিদাওয়ার একাধিক আওয়াজ।
সুযোগ-সুবিধা এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাজপথে নামলেন প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বহু প্রতিবন্ধী ব্যক্তি। হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে তাঁরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া এই মিছিল ভেনাস মোড়-সহ সিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ও এলাকা পরিক্রমা করে। মিছিলের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং দীর্ঘদিনের দাবিগুলি প্রশাসন ও সাধারণ তুলে ধরার চেষ্টা করা হয়।
রাজপথে মিছিলের মধ্য দিয়ে প্রতিবন্ধীদের বার্তা স্পষ্ট—সমাজের মূল স্রোত থেকে দূরে নয়, সমান অধিকার নিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ চান তাঁরা। রাজ্য সম্মেলনকে ঘিরে এই মিছিল তাই শুধুমাত্র একটি কর্মসূচি নয়, নিজেদের অধিকার ও দাবিদাওয়া নিয়ে প্রতিবন্ধীদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবেই সামনে আসে।