Type Here to Get Search Results !

ভারতীয় মহিলা হকি দলের সোনালী ইতিহাস

৪৪ বছরের অপেক্ষার অবসান! ভারতীয় মহিলা হকির  ১৯৮২-এর সোনালি ইতিহাস



যে সোনা জিততে ভারতকে অপেক্ষা করতে হল ৪৪ বছর, সেই সোনার ইতিহাসের শুরু হয়েছিল ১৯৮২ সালে দিল্লির মাটিতে। আর আজ, ২০২৬-এর এশিয়ান গেমসে চিনকে হারিয়ে সেই ইতিহাসই নতুন করে লিখল ভারতীয় মহিলা হকি দল।

এশিয়ান গেমসে মহিলা হকিতে ভারতের প্রথম সোনা এসেছিল ১৯৮২ সালে। সেটিই ছিল ভারতীয় মহিলা দলের প্রথম এশিয়ান গেমস অভিযান, আর অভিষেকেই নজিরবিহীন দাপট দেখিয়ে সোনা জিতেছিল ভারত। এরপর দীর্ঘ ৪৪ বছর আর সোনার মুখ দেখা হয়নি। ১৯৯৮ ও ২০১৮ সালে ফাইনালে উঠেও রুপো নিয়েই ফিরতে হয়েছিল। কিন্তু এবার আর কোনও আক্ষেপ নয় চ্যাম্পিয়ন ভারত!



১৯৮২ সালের এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দলের অভিযান ছিল এক কথায় দুর্দান্ত। প্রথমবার এশিয়ান গেমসে নেমেই ভারত খেলেছিল মোট ৫টি ম্যাচ। পাঁচ ম্যাচেই তাঁরা জয়ী হয়েছিল।

 ৫ ম্যাচে ৩৭ গোল করেছিল ভারত। বিপক্ষকে করতে দিয়েছিল মাত্র ১টি গোল!  অর্থাৎ গোটা টুর্নামেন্টে ভারতের গোল ব্যবধান ছিল +৩৬।



ভারত প্রথম ম্যাচ  ২২–০ হংকংকে  গোলের বন্যা বইয়ে দিয়ে  কার্যত উড়িয়ে দিয়েছিল ভারত। ২২ গোলের এই জয় এখনও এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকির সবচেয়ে বড় জয়ের রেকর্ডগুলির একটি। ভারত দ্বিতীয় ম্যাচে ৫–১ দক্ষিণ কোরিয়া পরাজিত করেছিল। এই ম্যাচেই ভারত বুঝিয়ে দিয়েছিল, তারা শুধু গোল করার জন্য নয়, শিরোপা জেতার জন্যই এসেছে।

ভারত তাদের তৃতীয় ম্যাচে ৪–০ মালয়েশিয়াতে পরাজিত করেছিল। চতুর্থ ম্যাচে ভারত ৩–০ গোলে  জাপানকে পরাজিত করেছিল। 

 ভারত ফাইনাল ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল । সেই ম্যাচে ভারত ৩–০ গোলে সিঙ্গাপুর  গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখায় ভারতীয় মহিলা হকি দল।

 ১৯৮২-এর সেই সোনার দলের সামনে কেউ দাঁড়াতে পারেনি

অর্থাৎ পাঁচ ম্যাচে


অধিনায়ক এলিজা নেলসন, আর দলে ছিলেন রাজিয়া জাইদি, বর্ষা সোনি, সুধা চৌধুরী, রাজবীর কৌরদের মতো খেলোয়াড়। তাঁদের হাত ধরেই শুরু হয়েছিল ভারতীয় মহিলা হকির এশিয়ান গেমসের সোনালি অধ্যায়

১৯৮২-এর পর ভারত বারবার সোনার কাছাকাছি গিয়েও শেষ ধাপে আটকে যায়।
১৯৯৮ সালে ফাইনালে উঠে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রুপো।
২০১৮ সালে ফাইনালে উঠে জাপানের কাছে হেরে রুপো।

অর্থাৎ সোনা যেন বারবার হাতছানি দিয়ে দূরে সরে গিয়েছিল।

৪৪ বছর পর আবার ফিরে এলো সেই সোনালী দিন ২০২৬ এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল সোনা জিতে নিল।
ভারত ১–০ চিন।
৪৪ বছর পর মহিলা হকিতে এশিয়ান গেমসের সোনা!

এই জয়ের সঙ্গে শুধু সোনাই নয়, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি যোগ্যতাও অর্জন করেছে ভারত।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.