বিশ্বকাপের মঞ্চে সোনার বাজি! সোনার ছেলে ধীরজ বোম্মাদেভারার, রচনা করলেন ঐতিহাসিক কীর্তি
শেষ তীর পর্যন্ত টানটান উত্তেজনা! গোল্ড মেডেল ম্যাচে এক রমোহর্ষক লড়াই। প্রতিপক্ষ জাপানের জুনিয়া নাকানিশিকে ৬–৫ ব্যবধানে হারিয়ে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনাল জয়ী হলেন ভারতের ধীরজ বোম্মাদেভারা!
গোল্ড মেডেল ম্যাচের স্কোর 28–28 | 28–29 | 29–28 | 28–30 | 28–27 | 10–9
প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই। কখনও এগিয়ে ভারত, কখনও জাপান—শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় নির্ণায়ক শুট-অফে। আর সেখানেই ১০ পয়েন্টের নিখুঁত শটে সোনা নিশ্চিত করেন ধীরজ!
সোনা জিতে বিশ্বমঞ্চে ভারতীয় তিরন্দাজির শক্তির আরও এক উজ্জ্বল অধ্যায় রচনা হল। চাপের মুহূর্তে অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়ে ধীরজ তুলে নিলেন বিশ্বকাপ ফাইনালের চ্যাম্পিয়ন ট্রফি।