Type Here to Get Search Results !

এশিয়ার সেরা ভারত

এশিয়ার সেরা ভারত! হ্যাটট্রিক ! জুনিয়র মহিলা হকি এশিয়া কাপ জয় ভারতের মেয়েদের  
 
ফাইনাল ম্যাচ প্রতিপক্ষ চীন, তবে কঠিন প্রতিপক্ষ হলেও ভারতের মেয়েদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। গ্রুপ লীগের ম্যাচে, কোয়াটার ফাইনালে, সেমিফাইনালে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারতের মেয়েরা। সেই ধারা বজায় রাখল ফাইনাল ম্যাচে। চীনকে ১–০ গোলে হারিয়ে জুনিয়র মহিলা হকি এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত। আয়োজক চীনের বিরুদ্ধে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ম্যাচের একমাত্র এবং নির্ণায়ক গোলটি করেন সানিকা মানে। তাঁর গোলেই নিশ্চিত হয় ভারতের ঐতিহাসিক জয় সুনিশ্চিত হয়।

এই জয়ের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হল ভারত। জুনিয়র হকি এশিয়া কাপে এটি ভারতের তৃতীয় শিরোপা। সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া, আর ভারতের মতো চীনেরও রয়েছে তিনটি শিরোপা।

গোটা টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে ভারত। প্রতিযোগিতায় অপরাজিত থেকেছে তারা। ৪৭টি গোল করেছে ভারত, বিপরীতে মাত্র ৩টি গোল হজম করেছে। 


ভারতীয় জুনিয়র মহিলা হকি দলের এই দুর্দান্ত সাফল্যে নতুন করে উজ্জ্বল হল দেশের হকির ভবিষ্যৎ।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.