এশিয়ান গেমসে MMA-তে ইতিহাস, প্রথম পদক নিশ্চিত ভারতের !বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে সুচিকা তারিয়াল
এশিয়ান গেমসের মঞ্চে নতুন ইতিহাস গড়ল ভারত। মিক্সড মার্শাল আর্টস (MMA)-এর Women’s Traditional 60kg বিভাগে সেমিফাইনালে উঠে দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান গেমসে MMA পদক নিশ্চিত করলেন সুচিকা তারিয়াল।
কোয়ার্টার ফাইনালে সুচিকার প্রতিপক্ষ ছিলেন ২০২৫ সালের IMMAF বিশ্ব চ্যাম্পিয়ন মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমা। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দারুণ লড়াই করে সুচিকা ২-০ ব্যবধানে জয় তুলে নেন।
এই জয়ের ফলে তিনি সরাসরি পৌঁছে গেলেন মহিলাদের Traditional 60kg বিভাগের সেমিফাইনালে। সেমিফাইনালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় ভারতের জন্য ঐতিহাসিক একটি পদক।
এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম MMA-তে ভারত পদক জিততে চলেছে। সুচিকার হাত ধরে ভারতীয় ক্রীড়ার পদক তালিকায় যুক্ত হল নতুন একটি অধ্যায়।
সেমিফাইনালে সুচিকার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা এবং দেশের জন্য সোনা বা রুপোর লড়াইয়ে পৌঁছে যাওয়া।