,বর্ধমান :-২০০১ টা তুলসী পাতার মালা গোপাল কে নিবেদন করে ,, আসানসোলের জয় নন্দশ্রী গোপাল বাড়ির ৩১তম পবিত্র জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হলো।
সকালে হয়েছে বিশেষ মঙ্গলারতি, তারপর গোপালকে মহাস্নান অভিষেক , তারপর হয়েছে জন্মাষ্টমীর বিশেষ পুজো, তারপর গোপালকে নিবেদন করা হয়েছে পঞ্চব্যঞ্জন দিয়ে মহা ভোগ ,, তারপর হয়েছে বিশেষ ভোগ আরতি ,,
গোপালকে দেয়া হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, পরমান্য, ঘিএর লুচি, আলো ফুলকপির তরকারি, নারকোলের নাড়, ডাবের জল, নারকোলের জল, তালের বড়া, কলার বড়া, সুজি, লাড্ডু, পাঁচ রকমের বিশেষ মিষ্টান্ন , গোপালের প্রিয় মাখন, চকলেট, এবং পাঁচ রকমের ফল, ,
জয় নন্দ শ্রী গোপাল বাড়ির সদস্যরা ,, তাদের বাড়ির এই জন্মাষ্টমী পূজোর ঐতিহ্যকে রীতিনীতি মেনে, একই ধারায় বয়ে আনছেন,, তার সাথে হয়েছে ,, বাবা লোকনাথের জন্মজয়ন্তীর বিশেষ পুজো ।
আজ এই জন্মাষ্টমীর বিশেষ দিনে, নন্দ গোপালের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এবং তিনি যেন তার সকল ভক্তদের সুখ ও শান্তি , এবং রোগমুক্ত জীবন প্রদান করেন।