Type Here to Get Search Results !

শিলিগুড়ি সেবক রোডে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ির সেবক রোডে বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডশিলিগুড়ি সেবক রোডের বেসরকারি নার্সিংহোম আনন্দলোকে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে।।
হঠাৎ হাসপাতালের একটি অংশ থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ইতিমধ্যেই তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। আগুনের উৎস এবং কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের ভিতরে রোগী ও কর্মীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে।

ঘটনাকে ঘিরে সেবক রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের কারণ এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.