দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে নাগেরবাজারে পুলিশের নজরদারি
নাগেরবাজার : খাদ্যপন্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে একের পর এক কড়া ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন মূল্যবৃদ্ধি রুখতে বাজারে নজরদারি করতে হবে পুলিশ প্রশাসনকেও। কালোবাজারি রুখতে কড়া নজরদারি। বুধবার সকাল সকাল নাগেরবাজার থানার পুলিশ বিভিন্ন বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন। নাগেরবাজার থানার এলাকার একাধিক বাজারে হানা দেন আধিকারিকরা। আলু, পেঁয়াজ মাছ মাংস কত দামে বিক্রি করা হচ্ছে তা খোঁজ নেন তাঁরা। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিক রা। কোনও গুদামে জিনিস অবৈধ ভাবে মজুত করা হচ্ছে কিনা তা খোঁজ নিয়ে দেখেন তাঁরা।