Type Here to Get Search Results !

নরেন্দ্র মোদির একটি আপত্তিকর ও বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে (FIR)

 নরেন্দ্র মোদির একটি আপত্তিকর ও বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে  (FIR)


মৌসুমী কোলে:পুরুলিয়া:-গত ২৪/০৭/২০২৬ তারিখে সামাজিক মাধ্যমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির একটি আপত্তিকর ও বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ (FIR) দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে যুব মোর্চার পুরুলিয়া জেলার সহ-সভাপতি সুজিত কুইরী বলেন, "গণতান্ত্রিক দেশে সকলেরই আন্দোলনের অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারের নামে দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা বা তাঁর বিকৃত ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.