Type Here to Get Search Results !

জয়পুর থানার তৎপরতায় কয়লা বোঝাই দুটি ট্রাক আটক, গ্রেপ্তার ২

 


জয়পুর থানার তৎপরতায় কয়লা বোঝাই দুটি ট্রাক আটক, গ্রেপ্তার ২

Sefali Mahato


জয়পুর থানার কাঁঠালটাড় নাকা তল্লাশি কেন্দ্র থেকে অবৈধভাবে কয়লা পরিবহনের অভিযোগে দুটি ট্রাক আটক করেছে পুলিশ। গাড়ি দুটি থেকে প্রায় ৮১.০৯ মেট্রিক টন কয়লা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তল্লাশিতে নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ায় ঝালদার এসডিপিও, জয়পুর থানার আইসি এবং স্থানীয় বিএলঅ্যান্ডএলআরও-র উপস্থিতিতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। জালিয়াতি প্রমাণিত হওয়ায় কয়লাসহ গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় ট্রাকের চালক মোবারক আনসারী (২৩) এবং খালাসি তাজুদ্দিন আনসারী (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদের আগামীকাল করে তোলা হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.