প্রবীণদের সম্মান, মর্যাদা ও অধিকারকে সামনে রেখে শিলিগুড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস
২০২৬
শিলিগুড়ি
বয়স বাড়ে, কিন্তু জীবনের অভিজ্ঞতা কখনও পুরনো হয় না। সমাজ গঠনে প্রবীণদের অবদান, তাঁদের অভিজ্ঞতা ও মূল্যবোধকে সম্মান জানিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত হয় অনুষ্ঠান। শিলিগুড়ির দিনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রবীণ নাগরিকদের প্রতি সমাজের দায়বদ্ধতা, তাঁদের মর্যাদা, সুরক্ষা, অধিকার এবং সামাজিক জীবনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়গুলি সামনে রেখেই আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে পরিবার ও সমাজকে সমৃদ্ধ করে চলা প্রবীণ প্রজন্মের প্রতি সম্মান জানানোর পাশাপাশি তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও পৌঁছে দেওয়া হবে এই কর্মসূচির মাধ্যমে।
প্রবীণরা সমাজের বোঝা নন—তাঁরাই সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রত্যেকের সামাজিক দায়িত্ব।