Type Here to Get Search Results !

আবার চালু হল ফুল সংগ্রহের গাড়ি

সমাজ সেবী বাসুদেব ঘোষের উদ্যোগে আবারো চালু হল বাড়ি বাড়ি থেকে ফুল সংগ্রহকারী গাড়ি

শিলিগুড়ি


সমাজসেবী তথা প্রাক্তন কাউন্সিলর বাসুদেব ঘোষের উদ্যোগে পুনরায় চালু হল শিলিগুড়ি ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি থেকে পুজোর ফুল সংগ্রহ করবার জন্য গাড়ির ব্যবস্থা। প্রসঙ্গত গত শিলিগুড়ি পুর নিগমে বোর্ড থাকাকালীন নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি থেকে পুজোর ফুল ফুল সংগ্রহ করার গাড়ির ব্যবস্থা করেছিলেন তিনি। তবে বোর্ড ভেঙে যাবার পর কার্যত বন্ধ ছিল এতদিন। তিনি এই বিষয়ে জানিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা বারংবার তাঁকে অনুরোধ করছিলেন পুনরায় বাড়ি বাড়ি থেকে ফুল সংগ্রহ করার গাড়ির ব্যবস্থা চালু হোক।  তারপরেই তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে মহালয়ার দিন থেকে পুনরায় বাড়ি বাড়ি থেকে পুজোর ফুল সংগ্রহ করার গাড়ির ব্যবস্থা করেছেন। স্বাভাবিকভাবে তাঁর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.