পরিবারের সঙ্গে গণেশ চতুর্থীর আনন্দে সূর্যকুমার যাদব
ক্রিকেটের ২২ গজে যিনি একাধিকবার ঝড় তুলেছেন, সেই সূর্যকুমার যাদবকে এবার দেখা গেল একেবারে অন্যরকম মেজাজে। মাঠের ব্যস্ততা, ম্যাচের চাপ এবং ক্রিকেটীয় উত্তেজনা অনেক দূরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরিবারের সঙ্গে হাসি-আনন্দে গণেশ চতুর্থী উদযাপনে ব্যস্ত ভারতীয় ক্রিকেটের এই তারকা ব্যাটার।
গণপতি বাপ্পার আরাধনাকে ঘিরে উৎসবের আবহে পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায় সূর্যকুমারকে। ঘরোয়া পরিবেশে পুজোর আয়োজন, ভক্তি, ভালোবাসা এবং পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সূর্য কুমার যাদ। দুর্দান্ত মুহূর্ত গুলো ছুঁয়ে দিয়েছে অনুরাগীদের মন।
ক্রিকেট মাঠে সূর্যকুমার যাদবের পরিচয় মারকুটে ব্যাটার হিসেবে। তবে মাঠের বাইরে চিত্র অন্যরকম ! যিনি উৎসবের আনন্দ আপনজনদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন।