Type Here to Get Search Results !

৭৫ বছর আগের কথা

৭৫ বছর আগে রোপিত ক্ষানবৃক্ষ এখন মহীরুহ              ‌                                                  অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-                                    ‌               তেঁতুল তলার স্কুল আজ ৭৫ বছর পেরিয়ে গৌরবের প্লাটিনাম বর্ষে পদার্পণ করেছে গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়। সেই উপলক্ষে বৎসর ব্যাপী মহাসমারোহে নানান অনুষ্ঠান , ছাত্র -ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান,আলোচনাচক্র, সচেতনতামূলক অনুষ্ঠান,প্রাক্তনীদের সম্মেলন , গাজীপুর গ্ৰামের ইতিহাস নিয়ে একটি পুস্তিকা প্রকাশ ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি - র সম্পাদক পরিবেশ কর্মী,কবি ও গবেষক সায়ন দে।                  গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের গাজীপুর গ্ৰাম হাওড়া জেলার অন্যতম সমৃদ্ধ একটি জনপদ। এই জনপদে ব্রাহ্মণ পরিবারের বেশি বসবাস।ব্রাহ্মণ পরিবারের শিক্ষাদীক্ষায় এগিয়ে বরাবরই ছিল টোল ও পাঠশালা।                                   ৭৫ বছর বা তার ও আগে গাজীপুর ‌গ্ৰামের সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার চট্টোপাধ্যায় পরিবারের দুই সন্তান সাধন চন্দ্র চট্টোপাধ্যায় ও বিভূতিভূষণ চট্টোপাধ্যায় এলাকায় শিক্ষার প্রসারের জন্য  গ্ৰামের কিছু উৎসাহী মানুষকে সঙ্গে নিয়ে শুরু করেন একটি ঘরোয়া স্কুল, তাদের তেঁতুল তলার ঠাকুর দালানে।এরপর পাশের পাঠক পরিবারদের জায়গা কিনে তৈরি করেন পাকা স্কুল।নাম রাখেন তাঁদের মাতা থাকময়ী দেবীর নামে         ‌" গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় "। ১৯৫২ সালে  ২২ শে সেপ্টেম্বর বিদ্যালয় সরকারি স্বীকৃতি লাভ করে।                                এলাকার গর্বের " গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় " সেই ১৯৫২ সাল থেকে পথ চলা শুরু করে দীর্ঘ পথ অতিক্রম করে গৌরবের ৭৫ বছরে পদার্পণ করেছে। শিক্ষা প্রচারের ৭৪ টি বছর পার করে এক অনন্য ও গৌরবময় মাইল ফলক স্পর্শ করলো গ্ৰামীণ হাওড়ার আমতা ২ নং ব্লকের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান " গাজীপুর থাকময়ী প্রাথমিক                      বিদ্যালয় " । প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র -ছাত্রী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ববর্গ , বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,গ্ৰামবাসীদের নিয়ে এক জমকালো ও বর্ণাঢ্য পদযাত্রা। সাবেক প্রবীণ শিক্ষক থেকে শুরু করে বর্তমান ছাত্র -ছাত্রী ও প্রাক্তনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দ ও স্মৃতিকাতরতার এক অপূর্ব মিলনক্ষেত্র। গ্ৰামীণ হাওড়া জেলার প্রত্যন্ত গ্ৰামে একটি প্রাথমিক বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষ ব্যাপী নানান অনুষ্ঠান ও কর্মসূচি গ্ৰহণ করেছে যা হাওড়া জেলায় এক অনন্য নজির স্থাপন করলো।মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনে শুভ সূচনা। আধ্যাত্মিক বাণীতে সমগ্ৰ স্কুল প্রাঙ্গন জুড়ে এক ভাবগম্ভীর অথচ আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।বিদ্যালয়ের এই বিশেষ মাইল ফলকে শুভেচ্ছা জানাতে সাংস্কৃতিক ও শিক্ষাজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আমতা ১ নং ও আমতা ২ নং ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক - শিক্ষিকাবৃন্দ এবং                       " গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় " এর শিক্ষক  - শিক্ষিকাদের উপস্থিতি পুরো মঞ্চকে আরো মহিমান্বিত করে তোলে।বহু বছর পর প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা।৭৫ বছরের দীর্ঘ যাত্রাপথে বিদ্যালয়টি অসংখ্য কৃতি শিক্ষার্থী তৈরি করেছে, যাঁরা আজ দেশ ও বিদেশের নানান প্রান্তে স্বমহিমায় প্রতিষ্ঠিত।              ‌             প্রাক্তনীরা কেউ বর্তমানে বিদেশে কর্মরত ,কেউ সমাজের উচ্চপদে আসীন আবার কেউ সংগীত, নৃত্য ও সংস্কৃতি, ক্রীড়া জগতে সুনাম অর্জন করেছেন। স্মৃতির কোঠা বেয়ে নামা প্রাক্তনীরা এই দিনে এক ছাদের তলায় উপস্থিত হয়ে তাঁদের শৈশব ও স্কুলের দিনগুলোর কথা স্মরণ করেন। উৎসবে শিক্ষাও সংস্কৃতির মনোজ্ঞ মেলবন্ধন দেখা গেল,তা উপস্থিত সকলকে গভীর ভাবে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানটিকে সার্বিক ভাবে সার্থক ও সুন্দর করে তুলতে মুখ্য ভূমিকা গ্ৰহণ করেন প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তা,প্রাক্তন ছাত্র -ছাত্রী,ও বিশিষ্ট গুণীজনরা। প্লাটিনাম জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে উপলক্ষে বৎসর ব্যাপী মহাসমারোহে নানান অনুষ্ঠান , আলোচনাচক্র, সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচি - র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । সূচনা লগ্নে জাতীয় পতাকা উত্তোলন ও থাকময়ী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান  করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বন্দোপাধ্যায়। বিভিন্ন মহাপুরুষ, স্বাধীনতা সংগ্ৰামী, বিপ্লবীদের সাজে সজ্জিত হয়ে - তাঁদের বিভিন্ন বাণী সম্মিলিত পোষ্টার,ঢাক - ঢোল ,ব্যান্ড বাদ্য,রণ পা সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুর গ্ৰামের বিভিন্ন পথ,পাড়া, সামাজিক প্রতিষ্ঠান,বাজার ইত্যাদি এলাকা পরিক্রমা করে " গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় " প্রাঙ্গণে এসে শেষ হয়।পদযাত্রীদের উপর ফুল বর্ষণ করে ও শঙ্খ বাদনের মাধ্যমে গ্ৰামবাসীরা বরণ করেন।                                            মাঙ্গলিক দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান,সচেতনতামূলক অনুষ্ঠান ও বর্ষ ব্যাপী নানান অনুষ্ঠান ও কর্মসূচি - র উদ্বোধন করেন গোপাল চন্দ্র বন্দোপাধ্যায় সহ উপস্থিত অতিথিবৃন্দ।                                ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে সূচনা উৎসবে উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র,আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবেশ কর্মী,কবি,গবেষক প্রদীপ রঞ্জন রীত, গোপাল চন্দ্র বন্দোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি - র সভাপতি সমীর কুমার মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি - র সম্পাদক পরিবেশ কর্মী,কবি ও গবেষক সায়ন দে সহ শিক্ষানুরাগী ও সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ববর্গ ।                                 উৎসব ডালিতে ছিল অতিথিদের বক্তব্য, বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস , সাফল্য ও ঐতিহ্য, বিদ্যালয়ের বর্তমান ছাত্র -ছাত্রীদের উপস্থাপনায় নৃত্য, সংগীত, আবৃত্তি,নাটক, যোগাসন প্রদর্শন।                        বিধায়ক অমিত সামন্ত বলেন , "প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে এমন বড় আয়োজন সত্যিই প্রশংসনীয় " । বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নে তিনি সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দেন।           ‌            শিক্ষা ও ঐতিহ্যের মেলবন্ধনে গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় এর প্লাটিনাম জয়ন্তী বর্ষের বর্ষ ব্যাপী উদযাপনের সূচনালগ্ন যেন হয়ে উঠলো গোটা গ্ৰামের মিলন ক্ষেত্র।
      শিক্ষার্থীদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে " গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় " এর (৭৫ বছর) প্লাটিনাম জয়ন্তী পূর্তির এই ঐতিহাসিক অনুষ্ঠানটি গাজীপুর বাসীদের মনের মণিকোঠায় এক দীর্ঘস্থায়ী স্মৃতির আলপনা এঁকে দিলো।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.