ঐতিহাসিক জয় নেপালের! এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে চমক
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের টি-২০ ক্রিকেটে বড়সড় চমক দেখাল নেপাল। শক্তিশালী আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল নেপাল।
প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই নেপালের বোলারদের দাপটে চাপে পড়ে যায় আফগান ব্যাটিং লাইন-আপ। কুশল ভুর্তেল ৪টি এবং ললিত রাজবংশী ৩টি উইকেট নিয়ে আফগানিস্তানকে ২০ ওভারে ১০২/৭ রানে আটকে দেন।
১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য নেপালের জন্য সহজ ছিল না। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও সুন্দীপ জোরা ৩৪ রান, রোহিত কুমার পাওদেল ৩৩ রান এবং দীপেন্দ্র সিং আইরি ১৫ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১০৩/৫ তুলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে নেপাল।
এই জয়ের ফলে এশিয়ান গেমসের গ্রুপ ‘এ’-তে নেপালের অভিযান শুরু হল আত্মবিশ্বাসের সঙ্গে। বিশেষ তাৎপর্যের বিষয়, ২০১৪ এশিয়ান গেমসে আফগানিস্তানের কাছে কোয়ার্টার ফাইনালে হারের ১২ বছর পর আবারও তাদের মুখোমুখি হয়ে এবার জয় তুলে নিল নেপাল।
নেপালের পরবর্তী ম্যাচ ২৬ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে। এশিয়ান গেমসের ক্রিকেটে এবার লড়াইটা আরও জমে উঠল।