জুনিয়র এশিয়া কাপে দাপট , সেমিফাইনালে ভারত
২০২৬ মেন্স জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নিল ভারতের জুনিয়র পুরুষ হকি দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিনা তাইপেইকে কার্যত উড়িয়ে দিল ভারত। ১৫-০ গোলে বিশাল জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারতীয় দল। এই জয়ের ফলে ভারতের ঝুলিতে জমা হয়েছে ১০ পয়েন্ট।
গ্রুপ পর্বে ধারাবাহিক দাপট দেখিয়ে এবার সেমিফাইনালে আরও বড় লড়াইয়ের অপেক্ষা। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হলে শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হতে পারে মালয়েশিয়া অথবা চীন।
শিরোপা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল তরুণ ভারত। এবার সামনে সেমিফাইনাল, দেশের জার্সিতে আরও এক দাপুটে জয়ের অপেক্ষা!