WTC-তে মিচেল স্টার্ক রাজত্ব! ২৩০ টি উইকেট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি সেরা
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে মিচেল স্টার্ক এর গোলাগুলির দরুন ব্যাকফুটে টাইগাররা। স্টার্কের অসাধারণ বোলিং এর কারণে কোনক্রমে ৫০ এর গণ্ডি পার করেছে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে স্টার্ক সর্বোচ্চ উইকেট শিকারি।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ মোট ৪৪ টি উইকেট পেয়েছিলেন।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ— ৫৫ টি উইকেট পেয়েছিলেন।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ মোট ৭৭ টি উইকেট নিয়েছিলেন
২০২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এ এখনো পর্যন্ত মোট ৫৪ টি উইকেট সংগ্রহ করেছেন।
টেস্ট ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ধারাবাহিকতা, গতি এবং আগ্রাসনের এক অনন্য উদাহরণ মিচেল স্টার্ক। WTC-এর বিভিন্ন সিজনে বল হাতে বারংবার প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে চাপ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
WTC-এর প্রতিটি সিজনে তাঁর উইকেট-সংগ্রহ প্রমাণ করে, দীর্ঘ টেস্ট মরশুমে নিজেকে কতটা ধারাবাহিকভাবে মেলে ধরেছেন তিনি। নতুন বলে সুইং, পুরনো বলে রিভার্স সুইং এবং বাউন্স থেকে বাড়তি সুবিধা আদায়—সব মিলিয়ে স্টার্ক হয়ে উঠেছেন টেস্ট ক্রিকেটের অন্যতম ভয়ংকর পেস অস্ত্র। এখনো পর্যন্ত তিনি ২৩০ টি উইকেট সংগ্রহ করেছেন।